শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা কারাগারে সেই স্বামীর মৃত্যু

নোয়াখালীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা কারাগারে সেই স্বামীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা কারাগারে হত্যা মামলায় গ্রেফতার আব্দুর রব ওরফে বাবলু ড্রাইভার (৬০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আব্দুর রব বাবুল নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের বাসিন্দা। এর আগে, গত (২৩ ফেব্রুয়ারী) নিজের স্ত্রী তাহমিনা আক্তার মিনাকে (৫৫) কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালী জেলা কারাগারের তত্ত্বাবধায় (সুপার) ফণী ভূষণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত (২৪ ফেব্রুয়ারী) থেকে বাবুল নোয়াখালী জেলা কারাগারে ছিল। তিনি আগে থেকেই ডায়াবেটিস রোগের ইনসুলিন নিতেন। উচ্চমাত্রার ডায়াবেটিস ও দুই ফোলা অবস্থায় গত (২৮ জুন) প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, চলতি বছরের গত (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাদেকপুর গ্রামের ওয়ালী ভূঁইয়া বাড়িতে তাহমিনা আক্তার প্রকাশ মিনাকে ( ৫৫) গলা কেটে জবাই করে হত্যা করে তার স্বামী আবদুর রব বাবুল । নিহত গৃহবধূর পিতার বাড়ি ছিল রাজশাহীতে। তিনি তুহিন (৩০) ও তারেক (২৮) দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানায়, ঘাতক আবদুর রব ৪ মাস আগে সৌদি আরব থেকে দেশে আসে টাকা-পয়সার হিসাব নিকাশ নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ড ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD