শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে হত্যা ও মাদকসহ ১২মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

নোয়াখালীতে হত্যা ও মাদকসহ ১২মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর চাটখিলে পুলিশ হত্যা ও মাদকসহ ১২ টি মামলার আসামী ফজলুর রহমান মধুকে (৩৬) গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান আটক করে পুলিশ।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তাকে উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফজলুল রহমান উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শিকদার বাড়ির মাহমুদুল্লাহ ওরপে সাম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মধু এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানের অন্যতম সহযোগী ছিল। ৪টি হত্যা, ৪টি মাদক মামলাসহ মোট ১২টি মামলার আসামী।

এছাড়াও কয়েকটি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামী। সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাছিল। গোপন সংবাদে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চললে।

সোমবার দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD