শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীর চাটখিলে পাখি বিক্রেতাকে অর্থদন্ড

নোয়াখালীর চাটখিলে পাখি বিক্রেতাকে অর্থদন্ড

ইব্রাহিম খলিল শিমুল
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল অবৈধ ভাবে পাখি বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আবুল কাশেম (৪৫), সে সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মো.খলিলের ছেলে।

বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে উপজেলার চাটখিল বাজারে অবৈধ ভাবে ডাক পাখি ও বকপাখি বিক্রির দায়ে বিক্রেতা আবুল কাশেমকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।

একই সঙ্গে একটি পাখিকে অবমুক্ত এবং অন্যটি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য প্রানী সম্পদ অফিসে পাঠানো হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD