শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী কোম্পানিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরেহী শিশুর

নোয়াখালী কোম্পানিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরেহী শিশুর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় করিম মিয়া (৫৫) নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

নিহত ফাহাদ হোসেন (১১) একই ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোতাহের জানান, মঙ্গলবার সকালের দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী করিম মিয়া একটি বাইসাইকেলযোগে ফাহাদকে নিয়ে বাজারে উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে তাদের সাইকেলটি আশরাফ বেপারী বাড়ির সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি ট্রাক তাদের সাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তারা।

এতে ঘটনাস্থলেই মারা যায় ফাহাদ। পরে আশংকাজনক অবস্থায় করিম মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD