শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী কোম্পানীগঞ্জে ভিজিএফ এর চাল জব্দ

নোয়াখালী কোম্পানীগঞ্জে ভিজিএফ এর চাল জব্দ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের এক দোকান থেকে ৪ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করেছে পুলিশ।

রোববার (২২ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজারের ফরিদ সর্দারের দোকান থেকে এ চাল জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচাজর্ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার চাউল জব্দের কথা নিশ্চিত করে জানান, জব্দকৃত চাউলের বস্তা ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার (৭,৮,৯) নুরজাহানের বলে জানা যায়। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহিন জানান, উদ্ধারকৃত চালগুলো অভিযুক্ত মহিলা মেম্বার ৩জন সুবিধাভোগীর জন্য এবং ১ বস্তার তার স্বামীর নামে জেলে কার্ডের চাউল নিয়ে আত্মীয়ের ওই দোকানে রাখেন বলে জানান। তবে এ ব্যপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিয়াউল হক মীরের ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD