শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ৩

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ৩

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে কোস্টগার্ড হাতিয়া অস্ত্র-গুলিসহ তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ গ্রামের শাহ আলমের ছেলে তেলি আব্দুর রব ( (৫৫), একই এলাকার আব্দুর রহিম (৩০) ও রবিন হোসেন (২৪)।

এসময় আটকৃতদের কাছ থেকে ১টি দু’নলা বন্দুক, ১টি পাইপগান, ১টি পিস্তল, ৪টি রাউন্ড গুলি, ৪টি পাইরোটেকনিক ও ৫টি রামদা উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জুলাই) ভোরে উপজেলার টাংকিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার রাতে হাতিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোস্টকার্গ। অভিযানকালে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে টাংকিরখাল এলাকায় পৌঁছে কোস্টগার্ড।ওই সময় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির নিচ্ছিলো। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে ডাকাতদল পিছু হাঁটতে শুরু করলে ধাওয়া করে তেলি আব্দুর রবসহ তিনজনকে আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশান কমান্ডার লে. এ.এস.এম লুৎফর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD