শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী বেগমগঞ্জে ১০ টাকার জন্য রিকশা চালককে কুপিয়ে হত্যা

নোয়াখালী বেগমগঞ্জে ১০ টাকার জন্য রিকশা চালককে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীল বেগমগঞ্জে দশ টাকা রিকশা ভাড়া বেশি চাওয়ায় বাকবিতন্ডার জেরে এক রিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে রিকশার যাত্রী। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

নিহত রিকশাচালক মো.আবুল হোসেন (৩৫) চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে পেশায় একজন বেটারী চালিত অটো রিকশা চালক।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় ,দুপুর পৌনে ২টার দিকে রিকশা চালক আবুল হোসেন চৌমুহনী রেল স্টেশন থেকে এক ব্যক্তিকে নিয়ে গনিপুর গ্রামে ভাড়া নিয়ে যায়। একপর্যায়ে ওই যাত্রীর সাথে ভাড়া নিয়ে তার বাকবিতন্ডা হয়। পরে ওই যাত্রী দশ টাকা রিকশা ভাড়া বেশি চাওয়ার জেরে তাহার বাড়ি থেকে দা এনে রিকসা চলকের গলায় কোপ দেয়। এতে তার গলার শ্বাসনালি কিছু অংশ কেটে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় রিকশাচালককে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ১ নং ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সে মারা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD