শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী ভাসানচরে ২ রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালী ভাসানচরে ২ রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে কোষ্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টীমের সদস্যরা।

আটককৃতরা হলো, মো.রফিক (২৭) সে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৮নং ক্লাস্টারের মৃত মো.ইসলামের ছেলে, ২৪নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মো. সেলিম (২০) ।

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টীমের সদস্যরা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ২৪নং ক্লাস্টার থেকে ১ জন এবং ৮নং ক্লাস্টার ১ জন রোহিঙ্গা দালালকে আটক করে ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম-নোয়াখালী পাচার করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃত রোহিঙ্গা দালালদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD