শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী সদর উপজেলায় নববধূকে হত্যা, স্বামী আটক

নোয়াখালী সদর উপজেলায় নববধূকে হত্যা, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালী সদর উপজেলায় তুচ্চ ঘটনায় নববধূকে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নুর ইসলামকে (৪৫) আটক করেছে। সে একই এলাকার সৈয়দ আহমদের ছেলে।

নিহত জেসমিন আক্তার (২৩) উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্ল্যাকিয়া গ্রামের মৃত মনোহর আলীর মেয়ে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজিরচর এলাকায় উত্তর শোলাকিয়া গ্রামের আশকত আলী বাড়িতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মানসিকভাবে অসুস্থ্য নুরুল ইসলামের অসুস্থ্যতার কথা গোপন রেখে গত ৭দিন পূর্বে পারিবারিকভাবে জেসমিন আক্তারের সাথে তার বিয়ে হয়। এটি দুই জনেইর দ্বিতীয় বিয়ে ছিল। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এতে উত্তোজিত হয়ে স্বামী নুর ইসলাম নববধূকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে মাথা চূর্ণ বচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নববধূ জেসমিন মারা যায়। খবর পেয়ে বুধবার ভোর রাতে সুধারাম থানা পুলিশ ঘাতক স্বামীকে তার বাড়ি থেকে আটক করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD