শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী সোনাইমুড়ীতে বিদেশী অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালী সোনাইমুড়ীতে বিদেশী অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র ও মাদকসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৩।

গতকাল বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জুনুদপুর বাজারের পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে স্কুল রোড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো.আমির হামজা নাহিদ (২২), সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, র‌্যাব-৩ এর একটি টি সোনাইমুড়ীর জুনুদপুর বাজারস্থ পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পার্শ্বে স্কুল রোডর দোকানের ভিতরে উপস্থিত হলে নাহিদ দোকান হতে নাস্তা ফেলে রেখে পলায়নের সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। তার কোমরে গোজা অবস্থায় ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও প্যান্টের পকেট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৩ সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বীণা রাণী দাস জানান, এ ঘটনায় অস্ত্রসহ আটককৃত আসামির বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। অস্ত্রধারী ওই যুবক সোনাইমুড়ী উপজেলার জুনদপুরসহ আসপাশের এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD