শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী হাতিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী ৭দিন পর চট্রগ্রাম থেকে উদ্ধার

নোয়াখালী হাতিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী ৭দিন পর চট্রগ্রাম থেকে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে অপহরণের ৭দিন পর উদ্ধার করেছে হাতিয়া থানার পুলিশ। এ সময় পুলিশ অপহরণকারী আরাফাত হোসেনকে (৩০) আটক করে।

সোমবার (২৮ জুন) দুপুরে আটককৃত আসামীকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রোববার রাত ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধুপপোল এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ এবং একই সাথে অপহরণকারীকে আটক করে।

অপহৃত স্কুলছাত্রী মল্লিকা রাণী দাস (১৫) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নন্দকুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং চরইশ্বর ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামের পঙ্কজ চন্দ্র দাসের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুন) সকালে স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার ইয়াছিন চৌকিদারের ছেলে আরাফাত হোসেন (৩০) তাকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায় বলে ভিকটিমের মা থানায় মামলা দায়ের করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান,অপহৃতস্কুলছাত্রীকে ৭দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলায় অপহরণকারী যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD