মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
পঞ্চগড়সহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়সহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করণের দাবীতে এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী নেসকো কতৃক সাংবাদিক আসাদুজ্জামান আপেলের উপর মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্ক সংলগ্ন তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানবন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম
,পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলাটিভির প্রতিনিধি ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্য আশাদুজ্জামান আপেল, চ্যানেল এস এর প্রতিনিধি আব্দুর রউফ, পঞ্চগড় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান সাগরেদ, বাংলালাইভ২৪ এর জেলা প্রতিনিধি মামুনুর রশীদ, বাংলানিউজ২৪ এর জেলা প্রতিনিধি সোহাগ হায়দার জেলা প্রেস ক্লাবের সদস্য বাবুল হোসাইন, লাখোকন্ঠের জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন তোতা, তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধিh মনজু হোসেনসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের উপর দিন দিন বিভিন্ন ভাবে নির্যাতন ও নিপীড়নের ঘটনা বেড়ে চলেছে। গত কয়েক বছর ধরে লক্ষ করা যাচ্ছে সারাদেশে তুচ্ছ ঘটনায় বিভিন্ন ভাবে টেলিভিশন,পত্রিকা ও অনলাইন পত্রিকার সাংবাদিকেরা হয়রানি সহ নিযর্যাতনের শিকার হচ্ছে। সম্প্রতি কক্সবাজার, ঢাকাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সাংবাদিক হত্যা, নির্যাতন নিপীড়নসহ বিভিন্ন ভাবে হয়রানির ঘটনা প্রতি নিয়ত ঘটেই চলেছে।

এদিকে পঞ্চগড় প্রেসক্লাব সদস্য ও পঞ্চগড় অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামন আপেলের নামে পঞ্চগড় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী নেসকোর মিথ্যা মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকরা। এসময় মানববন্ধনে নেসকোর বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের কথা উল্লেখ করে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান আপলের নামে করা মামলা প্রত্যাহার করার জোড়ালো দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD