শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
পঞ্চগড়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

পঞ্চগড়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মিজান (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি এলাকায় করতোয়া নদী থেকে স্থানীয়দের সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়। মৃত মিজান একই এলাকার মিলনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মিজান তার সহপাঠীদের নিয়ে পেড়ালবাড়ি করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে মিজান পানিতে ডুবে যায়। সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয় ও ফায়ার সাভিসের কর্মীরা এসে নদীতে খোঁজ করলেও মিজানকে আর পাওয়া যায়নি। বিকেলে রংপুর থেকে ডুবুরিদের দল এসে সন্ধান কাজ শুরু করেন। রাত হয়ে গেলেও মিজানের খোঁজ পাওয়া যায়নি।
রোববার সকালে যেখানে মিজান ডুবে যায়, সে স্থান থেকে মৃতদেহটিকে স্থানীয়রা ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। ওই কিশোরের মৃত্যুতে তার সহপাঠি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD