রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
পথশিশুদের খাবার বিতরণ করলো ফ্রেন্ডস এসোসিয়েশন

পথশিশুদের খাবার বিতরণ করলো ফ্রেন্ডস এসোসিয়েশন

জবি প্রতিনিধি:
‘মানবতা বেঁচে থাকলে বেঁচে থাকবেন আপনি’- এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে ফ্রেন্ডস এসোসিয়েশন সংগঠনটি। প্রতি বছরের ন্যায় এবার ও নতুন কিছু করার মাধ্যমে নতুন বছর শুরু করেছে সংগঠনটি।

গত শুক্রবার (১ জানুয়ারি, ২০২১) দুপুর ২ টায় পথশিশুদের মাঝে কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকার বিভিন্ন পয়েন্টে পথশিশুদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

সংগঠনটির আহবায়ক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ রোকনুজ্জামান টুকু। কর্মসূচিটি সম্পর্কে টুকু বলেন, মানুষের জন্য ভালো কিছু করতে পারা আত্মতৃপ্তি সঞ্চারণ করে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে করোনার এই টানা পোড়নের মাঝে এগিয়ে আসা উচিত। পরষ্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে ছোট ছোট উদ্যোগ ঐ যথেষ্ট বলে মনে করি আমি। মানুষ হিসেবে সবাই সমান এই চিন্তা চেতনা প্রত্যেকের মাঝে জাগ্রত করতে হবে। তাহলেই বেঁচে থাকবে মানবতা, বেঁচে থাকবেন আপনি-আমি সবাই।

সংগঠনটির আরেক সহযোদ্ধা ইব্রাহিম শেখ বলেন, মানবতার ধ্বনিকে সামনে রেখে ফ্রেন্ডস এসোসিয়েশনের সকল যোদ্ধারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা পোষণ করেন তিনি।

খাদ্যসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম (জবি), রাসেল হোসেন (জবি), মাহমুদা আক্তার টুকুমনি (জবি) ও সোনিয়া আক্তার (কবি নজরুল সরকারি কলেজ)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD