শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
পাকিস্তানে হোটেলে বোমা হামলা, নিহত ৪

পাকিস্তানে হোটেলে বোমা হামলা, নিহত ৪

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১১ জন আহত হয়েছে।

কোয়েটার হোটেলে চালানো ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে তালেবান। ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ এপ্রিল) গভীর রাতে কোয়েটার সেরেনা হোটেলে ওই হামলা চালানো হয়। তবে দায় স্বীকার করলেও হামলার উদ্দেশ্য নিয়ে তালেবানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার পর বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের রাষ্ট্রদূতকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে। তবে সে সময় তিনি হোটেলে ছিলেন না। আমি একটু আগেই চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছি। তিনি সুস্থ ও ভালো আছেন। এ ঘটনার তদন্ত চলছে।

এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে বলেন, কোয়েটা সফররত চীনের রাষ্ট্রদূত আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সে জন্য হামলার সময় তিনি সে হোটেলে ছিলেন না।

বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম দরিদ্র রাজ্য। বহুদিন ধরেই সেখান সশস্ত্র গোষ্ঠী ‍ও বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় রয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা মনে করে দেশটির গোয়েদার বন্দরে বিনিয়োগ ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ বেলুচিস্তানকে স্বাধীন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তাই ওই প্রদেশে হামলার লক্ষ্যবস্তু হয়েছে চীন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD