সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
পৌরসভা নির্বাচন থেকে সরে গেলেন বিএনপির মেয়র প্রার্থী : সাধারণ কাউন্সিলর পদে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার

পৌরসভা নির্বাচন থেকে সরে গেলেন বিএনপির মেয়র প্রার্থী : সাধারণ কাউন্সিলর পদে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়ালেন বিএনপি থেকে ধানেরশীষ প্রতিকের প্রার্থী এ্যাড.এস এম ওবায়দুর রহমান। একই দিন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদের ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিমের হাতে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন বিএনপির মেয়র প্রার্থী এ্যাড. এসএম ওবায়দুর রহমান। একই দিন পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মির্জা শওকত আকবর রওশন, ৬ নং ওয়ার্ডে মো. আলাউদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডে মো. আব্দুস সাহিদ এবং ১৩ নম্বর ওয়ার্ডে মো. শাহাজাদা। তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের পর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১৪ জন প্রার্থী নির্বাচনের মাঠে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ৮৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১জন প্রার্থী রয়েছেন। সৈয়দপুর পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল বুধবার নির্বাচনের বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। প্রসঙ্গত, নীলফামারী জেলার প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুযারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন করা হবে। এবারে নির্বাচনে সৈয়দপুর পৌরসভায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৯৯ হাজার ১৮৮জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD