শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার গতিবিধি আগেই রুখে দিয়েছে ভারতীয় বাহিনী,

প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার গতিবিধি আগেই রুখে দিয়েছে ভারতীয় বাহিনী,

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়,কলকাতা প্রতিনিধি।।

সোমবার ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পূর্ব লাদাখের সীমান্ত বিবাদ ঘিরে সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনায় দু’দেশ যে ঐক্যমতে পৌঁছেছিল, গত শনিবার-রবিবার অর্থাৎ ২৯-৩০ অগস্টের মধ্যবর্তী রাতে তা লঙ্ঘন করেছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। সীমান্তের অবস্থা পরিবর্তনের জন্য চিনা সেনা ‘প্ররোচনামূলক সামরিক গতিবিধি’ চালিয়েছে বলে জানিয়েছেন সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমন আনন্দ।

যদিও ভারতীয় জওয়ানদের তৎপরতা এবং সতর্কতায় চিনের সেই চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে সেনা। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার গতিবিধি আগেই রুখে দিয়েছে ভারতীয় বাহিনী, আমাদের অবস্থান শক্তিশালী করতে পদক্ষেপ করেছে এবং সীমান্তে একতরফাভাবে তথ্য পরিবর্তনের যে উদ্দেশ্য ছিল চিনের, তা আটকে দিয়েছে।’

বলা হয়েছে, ‘আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় সেনা। কিন্তু নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রেও (সেনা) সমানভাবে বদ্ধপরিকর। চীনের এইরূপ বিধর্মী আচরণ ভারত মেনে নেবে না, তা স্পষ্ট করে দিয়েছে সেনা। সেনার তরফে জানানো হয়েছে, নয়া সমস্যা সমাধানের জন্য আপাতত চুশুলে ব্রিগেড কমান্ডার পর্যায়ের ফ্ল্যাগ মিটিং চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD