রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
প্রধানমন্ত্রী ভার্চুয়ালে উদ্বোধন করেন সুবর্ণচরের ভূমিহীন ও গৃহহীনদের ঘর

প্রধানমন্ত্রী ভার্চুয়ালে উদ্বোধন করেন সুবর্ণচরের ভূমিহীন ও গৃহহীনদের ঘর

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রী কার্যালয়ের “ক” শ্রেণির তালিকায় দ্বিতীয় ধাপে ৮৮টি ঘর সুবর্ণচরে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়ালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২০ জুন) সুবর্ণচর উপজেলা পরিষদ হল রুমে সকাল ১০ ঘটিকায় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রতিটি ইউনিয়নের উপকারভোগীগণের উপস্থিতিতে উপজেলার সর্বমোট “ক” শ্রেণির তালিকায় ৫০৭ টি ঘরের মধ্যে ৮৮ টি ঘর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: তরিকুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: কাউছার আহমেদ, জেলা আওয়ামীলীগে সদস্য মো: আবদুর রব, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সালমা চৌধুরী, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মো: মোনায়েম খান’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও প্রতিনিধিগণ এবং সুবর্ণচরে কর্মরত সাংবাদিক বৃন্দ।

উপজেলার নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা জানান, উপজেলার সর্বমোট “ক” শ্রেণির তালিকায় দ্বিতীয় ধাপে ৫০৭ টি ঘরের মধ্যে ৮৮ টি ঘর (২০শে জুন) মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলার ৮ টি ইউনিয়নের ৮৮টি উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

এছাড়াও প্রথম ধাপে ২০ টি ঘর দলিল সহ বিতরণ করা হয়। এবং উপজেলার ৫০৭ টি ঘরের মধ্যে বর্তমানে ১৫১ টি ঘরের কাজ চলমান রয়েছে। বাকি ঘর গুলো পর্যায়ক্রয়ে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD