শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
প্রযুক্তি খাতের জন্য মাইলফলক ইভ্যালির বিনিয়োগঃ পলক

প্রযুক্তি খাতের জন্য মাইলফলক ইভ্যালির বিনিয়োগঃ পলক

নিউজ ডেস্ক।
ফাইল ছবি।।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির বিনিয়োগ পাওয়ার বিষয়টি দেশের ই-কমার্স খাতসহ পুরো প্রযুক্তি খাতের জন্যই এক মাইলফলক।

বুধবার (২৮ জুলাই) ইভ্যালির বিনিয়োগ পাওয়া নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে এ কথা বলেন পলক।

জুনাইদ আহমেদ পলক বলেন, বিষয়টি সম্পর্কে গণমাধ্যমে দেখেছি। যমুনা গ্রুপ বা ইভ্যালি অফিসিয়ালি আমাদের কিছু জানালে আরও পরিষ্কার হওয়া যাবে বিষয়টা। হয়তো শিগগিরই জানাবে। তবে ইভ্যালিতে যমুনা গ্রুপের এ বিনিয়োগ দেশি ই-কমার্স খাতের পাশাপাশি পুরো প্রযুক্তি খাতের জন্যই একটা মাইলফলক। এটা সামগ্রিকভাবে দেশের স্টার্টআপ কালচারে ইতিবাচক ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির উদাহরণ দিয়ে পলক বলেন, আমরা সিলিকন ভ্যালিতে কিন্তু এমনটাই দেখি। হয়তো ১০০টা স্টার্টআপের মধ্যে ১০টা সফল হবে, বাকি ৯০টা হবে না। কিন্তু সেই ১০টা স্টার্টআপই সবটুকু পুষিয়ে দিতে পারে। এভাবেই কিন্তু একটা স্টার্টআপ কালচার গড়ে ওঠে। আমাদের দেশে স্টার্টআপ নিয়ে কিন্তু আমরা হয়তো বিগত ১০ বছর ধরে কাজ করে যাচ্ছি। এমন সময়ে ইভ্যালিতে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের বিনিয়োগ সত্যিই দারুণ।

বিনিয়োগ করা এবং বিনিয়োগ পাওয়া দুইটি প্রতিষ্ঠানই দেশি উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়ায় বিষয়টি দেশের প্রযুক্তি খাতেও অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, আপনি পাশের দেশ ভারতে দেখেন। টাটা গ্রুপ তাদের ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা থেকে টাটা কনসালট্যান্ট নামে প্রযুক্তি ব্যবসায় আসে। সেখানকার মাহিন্দ্রা কোম্পানি কিন্তু মাহিন্দ্রা টেক শুরু করে। এভাবে কিন্তু সেখানে প্রযুক্তি খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইভ্যালির মতো উদ্যোগের পাশে যদি যমুনার মতো বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলো এগিয়ে আসে, তাহলে সেটা সত্যিই দারুণ ব্যাপার। এতে করে অন্য স্টার্টআপগুলো আরও উৎসাহিত হবে।

মঙ্গলবার (২৭ জুলাই) ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেওয়া হয় ইভ্যালি ও যমুনা গ্রুপের পক্ষ থেকে। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা এবং ধাপে ধাপে এক হাজার কোটি টাকা ইভ্যালিতে বিনিয়োগ করবে যমুনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD