শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
প্রাথমিকের নতুন ক্লাস রুটিন প্রকাশ

প্রাথমিকের নতুন ক্লাস রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক।।

পবিত্র ঈদুল ফিতরের পর আগামী ১২ মে (বৃহস্পতিবার) খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেদিন থেকে শিক্ষার্থী সমাবেশসহ স্কুল পরিচালনা ও ছুটির বিষয়ে আটটি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সোমবার (৯ মে) সহকারী পরিচালক নাসরিন সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

(১) এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯ টা থেকে বিকেল সোয়া ৩ টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল ২টা ২৫ পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল সাড়ে থেকে দুপুর ১টা পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।

(২) দুই শিফটের বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

(৩) এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

(৪) এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলো দৈনিক সমাবেশ সকাল ৯ থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলো সকাল সাড়ে ১১টা থেকে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।

(৫ ) প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়ন করে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের অনুমোদন নেবেন।

(৬) ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আগের ক্লাস রুটিন অনুসরণ করতে বলা হয়েছে।

(৭) শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

ডিপিই থেকে এ নির্দেশনাগুলো পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD