বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
প্রেস ক্লাব এবং গনমাধ্যমকর্মীরা সরকারের গুরুত্বপূর্ণ অংশ

প্রেস ক্লাব এবং গনমাধ্যমকর্মীরা সরকারের গুরুত্বপূর্ণ অংশ

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি বলেছেন-প্রেসক্লাব এবং গনমাধ্যমকর্মীরা

সরকারের গুরুত্বপূর্ণ অংশ। অবাধ তথ্য-প্রবাহের যুগে সরকারের সকল কল্যাণমূলক কাজের সঠিকচিত্র জনগণের কাছে উপস্থাপন করেন প্রেস কমিউনিটি। সরকার ও জনগণের সেতুবন্ধন রচনায় তাদের ভূমিকা অনন্য। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে বিভাগীয় কমিশনারের সঙ্গে প্রেস ক্লাব নেতৃবৃন্দ সৌজন্যে স্বাক্ষাতকালে প্রেস ক্লাব প্রকাশিত নতুন বছরের ডায়েরী ও ক্যালেন্ডার শুভেচ্ছাস্বরূপ প্রদান করেন বিভাগীয় কমিশনারকে। এসময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজনের নেতৃত্বে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য,সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু,দফতর সম্পাদক শাহজাহান সাজু,পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ এম সিরাজ,সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান এবং কার্যকরী সদস্য মো: মনির হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD