বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা সমাজ সাংবাদিকদের কারনেই ভালোর দিকে যাচ্ছে- ওলিও

প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা সমাজ সাংবাদিকদের কারনেই ভালোর দিকে যাচ্ছে- ওলিও

বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও বলেছেন- সমাজ যে ভালোর দিকে যাচ্ছে তার মুলে হচ্ছে সাংবাদিকরা। সমাজে কি হচ্ছে সেটি যদি তারা তুলে না ধরতেন তাহলে কি হতো । আজকে ক্যাসেনো বলেন, ড্রয়ার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বের হতে দেখেন,যেন টাকা ছাপাচ্ছে। সব কিছুই ধরা পড়ছে সাংবাদিকদের কারনে। সেকারনে সাংবাদিকদের কাছে মানুষের অনেক আশা। মানুষ মনে করে সাংবাদিকদের কাছে গেলে তার বিচার পাবে। তিনি গতকাল রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যকরী কমিটির নতুন নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে এসব কথা বলেন। তিনি ক্লাবের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে বলেন তাদের কারনে আজকে প্রেস ক্লাবের গুরুত্ব অনেক অনেক বেড়ে গেছে। এছাড়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য,সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা,কার্যকরী সদস্য মো: মনির হোসেন। স্বাগত বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহিন। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কার্যকরী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু,দপ্তর সম্পাদক শাহজাহান সাজু,পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ এম সিরাজ,সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান। ফিরোজুর রহমান ওলিও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে গাড়ি প্রদানের সিদ্ধান্ত নেয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে ধন্যবাদ জানান। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্যে দোয়া কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD