ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধিঃ
বর্তমান সময়ের আলোচিত একটি টপিক “তরমুজ”!! হঠাৎ করেই তরমুজের বাজারে যেন আগুন। ৫০ থেকে ৭০টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে তরমুজ। বিভিন্ন মহল থেকে অভিযোগ করছে গণমাধ্যমে।
ছড়িয়ে পড়ে এ অভিযোগ প্রতিটি বিভাগের প্রতিটি উপজেলা পর্যায়ে। আলোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। তারি প্রেক্ষিতে সরোজমিনে বিভিন্ন জেলা ও উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করচ্ছে দুদিন ধরে । এতে করে অনেক অসাধু ব্যবসায়ীদের কে সচেতন সহ বিভিন্ন ধারায় দণ্ড (জরিমানা) প্রদান করেন।
ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা ২৭ এপ্রিল রোজ মঙ্গলবার বিকালে পৌর বাসট্যান্ড বাজার ও দিউ কলেজ রোডে তরমুজের আড়তে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে ক্রেতা সেজে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির বিষয়টি আদালতের নিকট সরাসরি প্রমাণিত হওয়ায় ও পণ্যের ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণণ আইন, ২০১৮ অনুযায়ী ২টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা জানান, বাস স্ট্যান্ড এক তরমুজ ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং দিউ আড়তে ৬ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডে জরিমানা আদায় করা হয়।
তিনি আরোও বলেন তরমুজ সহ সকল ভোগ্যপণ্যের বাজারে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এ বিষয়টি এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে সকল পাইকারী ও খুচরা বিক্রেতাকে সর্তক করা হয় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেয়া হয়।জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply