শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ফের করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

ফের করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

নিউজ ডেস্ক।।
ফাইল ছবি
প্রাণঘাতী করোনাভাইরাসে আবার মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। গত দুই বছরে তৃতীয়বারের মতো এক দিনে করোনায় কেউ মারা যায়নি। এর আগে গত বছরের ২০ নভেম্বর এবং ৯ ডিসেম্বর করোনায় মারা যাওয়ার খবর আসেনি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা না গেলেও এই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২১৭ জনের শরীরে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিট প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৪ হাজার ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩টি। পরীক্ষায় আরও ২১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন। আর করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৫৮৮ জন পুরুষ (৬৩ দশমিক ৮৫ ভাগ) ও ১০ হাজার ৫২৪ জন নারী (৩৬ দশমিক ১৫ ভাগ) রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০০ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৬৪ হাজার ৮০৪ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা এক দশমিক ৫৪ ভাগ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬১ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৮ ভাগ।

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গত বছরের শেষ দিকে দুই দিন বাদে প্রতিদিনই করোনায় মৃত্যুশূন্য দেখেছে বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD