শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা, ৩০ কবির প্রতিবাদ

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা, ৩০ কবির প্রতিবাদ

স্বাধীনতার অমর কাব্যের কবি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যের অবমাননার প্রতিবাদ জানিয়েছেন দেশের ৩০ জন কবি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ওই কবিদের পক্ষ থেকে কবি সাজ্জাদ আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কবিরা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গত কিছুদিন যাবৎ সাম্প্রদায়িক মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ভাস্কর্যশিল্পের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। শুধু তাই নয়, তারা কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

তারা আরো বলেন, আমরা অবিলম্বে এই ঘৃণ্য ও ন্যক্কারজনক কর্মকাণ্ডে যুক্ত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। একইসঙ্গে ভাস্কর্যশিল্প অর্থাৎ সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থানকারী মৌলবাদী চক্রের আস্ফালন বন্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি মৌলবাদের উৎসমূল উৎপাটনের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কবিরা বলেন, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং মহান মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উদযাপনলগ্নে স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী অপশক্তির এহেন সংস্কৃতিবিরোধী ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বাংলাদেশের অব্যাহত প্রগতিবাদী অভিযাত্রাকে সরাসরি চ্যালেঞ্জের নামান্তর। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিকের সচেতন ভূমিকা প্রত্যাশা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বাংলাদেশকে জঙ্গিবাদী ও বাঙালি সংস্কৃতিবিরোধী অপশক্তির হাত থেকে রক্ষা করতে।

বিজ্ঞপ্তিতে সই করা কবিরা হলেন আসাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রুবী রহমান, সানাউল হক খান, মাকিদ হায়দার, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, জাহিদুল হক, মুহম্মদ নূরুল হুদা, কাজী রোজী, আলতাফ হোসেন, শিহাব সরকার, ফারুক মাহমুদ, নাসির আহমেদ, মোহাম্মদ সাদিক, গোলাম কিবরিয়া পিনু, কামাল চৌধুরী, মুহাম্মদ সামাদ, আসলাম সানী, আমিনুর রহমান সুলতান, তারিক সুজাত, সাজ্জাদ আরেফিন, মতিন রায়হান, সরকার আমিন, তপন বাগচী, আসাদ আহমেদ, ফারহান ইশরাক এবং পিয়াস মজিদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD