বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ

ছবিসংগৃহীতঃ
নিউজ ডেস্ক!

জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলেসহ একটি মাছধরা ট্রলার নিখোঁজ হয়েছে।
গত ৯ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় এফবি আল-হাসান নামের ওই মাছধরা ট্রলারটি নিখোঁজ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।

নিখোঁজ ট্রলারের মালিক হানিফ খলিফা জানান, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় ওই ট্রলারটি মৎস্য বন্দর মহিপুর ঘাট থেকে গভীর সমুদ্রে যায়। এরপর থেকে ট্রলারের কোন জেলের সঙ্গে ট্রলার মালিক ও স্বজনদের যোগাযোগ হয়নি। তাদের ধারণা, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পার্শ্ববর্তী দেশ ভারত বা মায়ানমার ভেসে যেতে পারে অথবা ডাকাতদের কবলে পড়েতে পারে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রয়োজনীয় খোঁজখবর ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD