শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বঙ্গোপসাগরে ১১ ট্রলারডুবি, ৩৪ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ১১ ট্রলারডুবি, ৩৪ জেলে নিখোঁজ

নিউজ ডেস্ক।।
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলেসহ ১১টি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে রাত দশটা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। এদিকে আবহাওয়া খারাপ থাকায় একহাজারের বেশি ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো-এফবি মা মনি-৩, এফবি সাইফুল, এফবি আল-মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি। এর মধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়।

নিখোঁজ ট্রলারগুলো হলো-এফবি জাবের, এফবি আবদুল্লাহ, এফবি মা-মনি-২, এফবি মা-কুলসুম-২, এফবি আবদুল্লাহ, এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি আশরাফুল, এফবি ইয়াসমিন, এফবি মায়ের দোয়া। নিখোঁজ অন্য ট্রলারগুলোর নাম এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৪ জন। উদ্ধার হওয়া জেলেরা কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, ‘সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD