বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বসুন্ধরা কোভিড হাসপাতাল বন্ধ ঘোষণা

বসুন্ধরা কোভিড হাসপাতাল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্কঃ

ঢাকাঃ রাজধানীর কুড়িলে অবস্থিত বসুন্ধরা কোভিড হাসপাতালকে বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে হাসপাতালটিতে সব চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

একইসঙ্গে বসুন্ধরা গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারকও বাতিল বলে ঘোষণা করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ‘জরুরি’ লেখা এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় বসুন্ধরা কনভেনশন সেন্টারকে কোভিড-১৯ ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে হাসপাতালটিতে করোনাভাইরাস সংক্রমিত রোগী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় সরকারকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে উল্লেখিত নির্দেশনাগুলো হলো বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাতিলকরণ, চিকিৎসা সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের ফেরত আনাপূর্বক বদলি বা পদায়ন, দুই হাজার ৩১টি জেনারেল বেড, ৭১টি আইসিইউ বেড হাসপাতাল, ১০টি ভেন্টিলেটর, যাবতীয় আসবাবপত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। চিঠিতে হাসপাতালটির বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনা বিল পরিশোধের জন্যও বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD