রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাংলাদেশের অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছি: কানাডার মন্ত্রী

বাংলাদেশের অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছি: কানাডার মন্ত্রী

নিউজ ডেস্ক।।

ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদারের ঘোষণা দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গোল্ড।

তিনি বলেন, এটি ছিল আমার প্রথম বাংলাদেশ সফর। যদিও এটি ভার্চুয়ালি ছিল, তবুও আমি বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছি। আমি মুগ্ধ হয়েছি তাদের প্রাণোচ্ছলতা দেখে।

কারিনা গোল্ড তিনদিনের জন্য ভার্চুয়ালি বাংলাদেশ সফর করেন। সফর শেষে ঢাকায় কানাডিয়ান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, কারিনা গোল্ড ভার্চুয়ালি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে। ১২ আগস্ট রাজধানীর মহাখালীর ভাসানটেক বস্তিতে অনুষ্ঠিত একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তার সফর শেষ হয়।

এ সফরকালে কানাডার মন্ত্রী বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদানের কথা ঘোষণা করেন। তিনি ৪৫ মিলিয়ন ডলার অনুদানের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য ব্র্যাকের কৌশলগত অংশীদারিত্ব ব্যবস্থায় যোগদান এবং ‘কক্সবাজারে মানসম্পন্ন শিক্ষা জোরদার করার’ জন্য ইউনিসেফকে অতিরিক্ত কানাডিয়ান অর্থায়নে ২ মিলিয়ন ডলার প্রদান করেন।

এছাড়া তিনি রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত আশ্রয় দাতা সম্প্রদায় এবং করোনা পরিস্থিতিতে সাড়া প্রদানে কানাডার সহায়তা অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা করেন।

কারিনা গোল্ড বলেন, রোহিঙ্গাদের এবং চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী জনগণের চাহিদা মেটানোর জন্য সহায়তা প্রদান করাসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD