শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক।।
ফাইল ছবি
ঢাকাঃ পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা। এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ মার্চ) এক বার্তায় দলের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

এদিকে নারীরা ক্রিকেটারদের এ জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার এ মহান মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে বিশ্ব নারী ক্রিকেটে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দেশের নারী খেলোয়াড়দের প্রকৃত অভিভাবক নারী ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। তার সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আমাদের নারী ক্রীড়াবিদরা বিশ্ব ক্রীড়াঙ্গনে একের পর এক নিজেদের কৃতিত্ব রাখতে সমর্থ হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও নারী ক্রিকেট দলের সাফল্যের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD