শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাজেট বিবি-তালাকের খরচ বাড়ছে

বাজেট বিবি-তালাকের খরচ বাড়ছে

নিউজ ডেস্ক।।
আগামী অর্থবছরে বিবাহবিচ্ছেদও বাড়ছে খরচ। বর্তমানে ডিভোর্স বা রেজিস্ট্রেশনের জন্য ৫০০ টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এর পরিমাণ বাড়িয়ে আগামী অর্থবছরে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পেশ করা হয়েছে।

নতুন বাজেটে ডিভোর্স ইনস্ট্রুমেন্ট শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে খরচ বাড়বে ডিভোর্সের। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীসহ সারাদেশেই বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়েছে। পুরুষদের তুলনায় দ্বিগুণেরও বেশি নারী বিচ্ছেদের জন্য নোটিশ দিচ্ছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০২১ সালে মোট ৭ হাজার ২৪৫টি ডিভোর্সের নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে নারীরা পাঠিয়েছেন ৫ হাজার ১৮৩টি নোটিশ।

অন্যদিকে ২ হাজার ৬২টি নোটিশ পাঠিয়েছেন পুরুষেরা। ২০২০ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিবাহ বিচ্ছেদের আবেদন জমা পড়েছে ৪১৪৯টি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD