শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান

বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান

হিরু কান্তি দাশ, বান্দরবান প্রতিনিধি।

আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবান পৌরসভা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় পূরবী বার্মিজ মার্কেট প্রাঙ্গনে গত ২১ আগস্ট অগ্নিকান্ডে বান্দরবান পূরবী বার্মিজ মার্কেটে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিতিতে এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা সরোয়ার, পৌর মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষ্মী পদ দাশ সহ ও জেলা আওয়ামীলীগ নেতৃত্ববৃন্দ।

উক্ত অনুষ্ঠান শেষে পার্বত্য মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ জন ব্যক্তির মাঝে নগদ ২০ হাজার টাকা ও ৫০ কেজি চাল বিতরণ ও চেম্বর অব কমার্স পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, যার ক্ষতি হয় সে বুঝে ক্ষতির কি যন্ত্রনা। তাই তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে বান্দরবানের সকল মানুষ তথা সর্বস্তরের জনসাধারণ যাতে ভালো থাকে তার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD