শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বান্দরবান ট্যুরিস্ট পুলিশে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

বাকের সরকার বাবর।।

আন্তর্জাতিক নারী দিবস আজ। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ।’ এর আলোকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।’ তারই আলোকে আজ বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে বিশেষ কল্যাণ সভা ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় পুলিশ সুপার আন্তর্জাতিক নারী দিবসের পটভূমি, ইতিহাস ও তাৎপর্য উপস্থাপন করেন। তিনি এসময় ট্যুরিস্ট পুলিশে কর্মরত নারী পুলিশদের উৎসাহ দিতে সৌজন্য উপহার প্রদান করেন। পুলিশ সুপার বলেন আমি গতবছর সুদান মিশনে আমার তথা বাংলাদেশ পুলিশের নের্তৃত্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছিল, যা ব্যাপক সাড়া ফেলেছিল। আজ আমি এখানে তা করতে পেরে আনন্দিত। এই সময় নারী এএসআই আশা চাকমা বলেন এই প্রথম বিশ্ব নারী দিবসে পুলিশ সুপার স্যার কর্তৃক উপহার পেয়ে খুব খুশি। কল্যাণ সভায় ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টর, জোন ইনচার্জসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ সারা দেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD