শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাবুল সুপ্রিয় তৃণমূলে

বাবুল সুপ্রিয় তৃণমূলে

কলকাতা প্রতিনিধি

৩১ জুলাই বাবুল সুপ্রিয় ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন, আলবিদা। তিনি স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছিলেন রাজনীতির কক্ষ থেকে বিদায় নিতে চলেছেন। বিজেপি তাঁকে ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে ডাকলেও বাবুল তাতে উৎসাহ দেখাননি। এদিকে শুক্রবারে বাবুলের নিরাপত্তা কমিয়ে আনা হয় কেন্দ্রের তরফের। ২৪ ঘণ্টাও গেলো না। বাবুল চলে এলেন তৃণমূলে। রাজ্য বিজেপির সঙ্গে তাঁর কখনোই সুসম্পর্ক ছিল না। গত তিন মাসের সমস্ত জল্পনা শেষ করে ক্যামাক স্ট্রিটের অফিসে বাবুল সুপ্রিয়র হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন স্বয়ং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েনও।

গত ৩১ জুলাই বাবুল সুপ্রিয় ফেসবুকে লিখেছিলেন, চললাম আলবিদা। অবশ্য বাবুল এও বলেছিলেন, রাজনীতি না করলেও সমাজসেবায় দেখা যাবে তাঁকে। বাবুল যোগ দিচ্ছেন তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই টুইট সামনে আসতে না আসতেই ট্যুইটটি শেয়ার করে ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, খেলা হবে। বাবুল যোগ দিচ্ছেন তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই টুইট সামনে আসতে না আসতেই ট্যুইটটি শেয়ার করে ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, খেলা হবে। শুক্রবার সন্ধ্যা বেলায় বাবুল সুপ্রিয় নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কেন্দ্রের তরফে। ঘোষণা করা হয় বাবুলকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে । জল্পনা চলছিল তখন থেকেই।

উল্লেখ্য ভবানীপুরে বাবুল ঘনিষ্ঠ প্রিয়াঙ্কার টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। রাজনৈতিক মহল মনে করছে ঠিক ভোটের আগে সেই বাবুলকেই তুলে নিয়ে স্যাকরার ঠুকঠাকের উত্তরে কামারের ঘা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যেহেতু ভবানীপুরে বাবুল ঘনিষ্ঠ প্রিয়াঙ্কাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী তাই স্টার ক্যাম্পেনার বা তারকা প্রচারক হিসেবে বিজেপি ভবানীপুরে বাবুলের নাম রেখেছিল। বাবুল তখনই জানিয়ে দেন প্রচারে যাবেন না। কেন যাবেন না বলেছিলেন তিনি, তা আজ বোঝা গেল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD