বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বায়ু দূষণে বিশ্বের প্রথম বাংলাদেশ

বায়ু দূষণে বিশ্বের প্রথম বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।
ছবি: সংগৃহীত
দূষিত বায়ুর দেশগুলোর মধ্যে সারাবিশ্বের তালিকায় এক নম্বরে রয়েছে বাংলাদেশ। আর সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় স্থানে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক গাইডলাইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এমনটা জানিয়েছে।

বায়ু দূষণে বাংলাদেশের পরেই রয়েছে এশিয়ার আরও দুটি দেশে পাকিস্তান ও ভারত। শহর হিসেবে প্রথম স্থনে রয়েছে দিল্লি এবং দ্বিতীয়স্থানে পাকিস্তানের লাহোর।

গ্রিনপিসের বরাত দিয়ে আলজাজিরা জানায়, দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকায় ২০২০ সালে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম২.৫) মাত্রা ডব্লিউএইচও’র নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১৫ গুণ বেশি ছিল।

তালিকার শীর্ষে থাকা দিল্লিতে ২০২০ সালে বাতাসে পিএম২.৫ এর মাত্রা ডব্লিউএইচও নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১৭ গুণ বেশি ছিল। আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরে ছিল ১৬ গুণ বেশি।

ডব্লিউএইচও’র মতে, ঘরে-বাইরে বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মারা যায় ২০ লাখ মানুষ।

গত ২০০৫ সালের পর বায়ু-মান সংক্রান্ত গাইডলাইন আরও কড়াকড়ি করে সম্প্রতি নতুন গাইডলাইন প্রকাশ করেছে ডব্লিউএইচও।

এতে বাতাসে ভাসমান কণা পিএম১০ ও পিএম২.৫, ওজোন, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড ইত্যাদির বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD