শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিএনপির শাসনামলে গণতন্ত্র ছিলনা,ছিল বন্দুকতন্ত্র কসবায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আইনমন্ত্রী আনিসুল হক

বিএনপির শাসনামলে গণতন্ত্র ছিলনা,ছিল বন্দুকতন্ত্র কসবায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আইনমন্ত্রী আনিসুল হক

বাকের সরকার বাবর।।

কসবায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির শাসনামলে কোন গণতন্ত্র ছিল না, ছিল বন্দুকতন্ত্র।

তখন কোন ভদ্র লোক কথা বলতে পারতেন না। প্রকাশ্যে দিনে দুপুরে খুন হত।

বর্তমান শেখ হাসিনার সরকার। গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র চর্চা করে, রয়েছে মত প্রকাশের স্বাধীনতা। আজ সোমবার (৪ জানুয়ারি) বিকালে

কসবা আর্দশ উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির হিসাবে ভার্চুয়াল বক্তৃতায় এ কথাগুলো বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের অর্থায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে। খালেদা জিয়া ও একাত্তরের পরাজিত শক্তি মুজাহিদ-নিজামীরা বাংলাদেশকে প্রায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল।

সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত করেছেন এবং তাঁর নেতৃত্বে ৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।

বাংলাদেশের জনগণ শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে নিজের পায়ে দাড়াতে শিখেছে।

আইনমন্ত্রী আরো বলেন, ১৯৭২ সালে পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব দেশে ফিরে আসেন। সেই থেকে দেশের উন্নয়নের পথে চলা শুরু হয়।

কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যার পর উন্নয়নের ধারা শেষ হয়ে যায়। স্বৈরাচারী সরকারগুলো দেশকে ভিক্ষুকের দেশ, স্বৈরতন্ত্রের দেশ, আইনের শাসনবিহীন দেশে পরিণত করে। তাদের উদ্দেশ্য ছিল সারা বিশ্বে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করা।

জননেত্রী শেখ হাসিনা দল ও দেশের হাল ধরেন। তার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত আছে। যেই বাংলাদেশ একদিন সারাবিশ্বের কাছে ভিক্ষুকের দেশ, তলাবিহীন ঝুড়ির দেশ, একটা ঝড়-বৃষ্টির দেশ হিসেবে পরিচিত ছিল।

সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। স্বাধীনতার এই ৪৯ বছরের মধ্যে তার নেতৃত্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছেন।

কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD