সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিজিবি আজ জল,স্থল ও আকাশ পথে দায়িত্ব গ্রহণ করতে সক্ষম– ধর্ম প্রতিমন্ত্রী

বিজিবি আজ জল,স্থল ও আকাশ পথে দায়িত্ব গ্রহণ করতে সক্ষম– ধর্ম প্রতিমন্ত্রী

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

১৭ জুলাই ২০২১ শনিবার সকালে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) ক্যাম্প মাঠে আয়োজিত ৯৬তম ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান এমপি বলেন, সরকার বিজিবির সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করেছে। বিজিবি আজ জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালনে সক্ষম। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশে-বিদেশে বিজিবির অনেক সুনাম রয়েছে। বিজিবিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিজিবির সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ এবং জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুনতাছির মামুন উপস্থিতি ছিলেন।
এছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, সীমান্তে চোরাচালান রোধ ও দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় তোমাদের পেশাগত দক্ষতা অর্জন এবং সুশৃংখল ও উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। বিভিন্ন প্রতিকূলতার মাঝেও থাকতে হবে সুদৃঢ়, নির্লোভ ও নির্ভিক। সকল প্রকার লোভ লালসার উর্ধ্বে থেকে তোমাদেরকে দায়িত্ব পালন করে যেতে হবে। দেশের মানুষের কাছে যেন তোমাদের চারিত্রিক দৃঢ়তা ও গুণাবলী প্রশংসিত হয়।
এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদানের পূর্বে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ৯৬তম রিক্রুট ব্যাচের ইনচার্জ মেজর মো. এহসানুল হুদার পরিচালনায় বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে ধর্ম প্রতিমন্ত্রী বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস নবীন সৈনিক হিসেবে প্রথম স্থান অধিকারী শাকিল আহমেদ ও অন্যান্য বিষয়ে সেরা নবীন সৈনিকদের হাতে সম্মাননা পুরস্কারের ক্রেস্ট তুলে দেন। বিজিবির জামালপুর ব্যাটালিয়ান প্রশিক্ষণ কেন্দ্রে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কোম্পানি ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোম্পানির অধীনে ২০৯ জন নবীন বিজিবি সৈনিক ২৪ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিজিবির সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD