শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিজয়নগরে বাস খাদে পড়ে নিহত ৩ আহত ১০

বিজয়নগরে বাস খাদে পড়ে নিহত ৩ আহত ১০

নিউজ ডেস্কঃ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে বিজয়নগরের ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে হবিগঞ্জের দিকে দিগন্ত পরিবহনের একটি বাস যাচ্ছিল। পথিমধ্যে বিজয়নগরের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউটার্ন করলে বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে মোটরসাইকেলটি সহ পাশের খাদে পড়ে যায়।
এই ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে তিনজন নিহত হয়। নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে নিহত তিনজন পুরুষ, তাদের বয়স যথাক্রমে ৬০, ২৭ ও ৩২ বছর। আহত ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD