বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বিশ্বকাপ পরিকল্পনায় নেই বলেই মাশরাফি বাদ

বিশ্বকাপ পরিকল্পনায় নেই বলেই মাশরাফি বাদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্কঃ

করোনার বিরতির পর প্রায় দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই আবার মাঠে ফিরছে দেশের আন্তর্জাতিক ক্রিকেট।

সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিক দলও ঘোষণা করেছে। আর সবচেয়ে আলোচিত বিষয় হলো,দ মাশরাফি বিন মর্তুজার ওয়ানডে দলে না থাকা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মাশরাফি না থাকায় তাকে দলে নেওয়া হয়নি।

সোমবার (০৪ জানুয়ারি) মিরপুরে দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক নান্নু। মূলত আসন্ন ২০২৩ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আর বাস্তবতার কথা চিন্তা করেই সেই পরিকল্পনায় নেইও মাশরাফি। সেজন্যই তাকে দলে রাখা হয়নি।

নান্নু বলেন, ‘এই সিরিজটা শুরু করছি এখন। এই সিরিজটার কথাই বলি। মাশরাফি ছাড়া এই সিরিজটা শুরু করছি। ওই ফোকাসটা রেখেই (২০২৩ বিশ্বকাপ) আমরা , যেটা আমাদেরকে টিম ম্যানেজমেন্ট প্ল্যান দিয়েছে ভিশন-২০২৩, ওই ভিশন মাথায় রেখে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা এগোচ্ছি। ‘

মাশরাফির সঙ্গেও নির্বাচকরা কথা বলেছে। এছাড়া প্রধান কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সকলের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে মাশরাফিকে দলে না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দলে নতুনদের সুযোগ করে দেওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচক।

নান্নু বলেন, ‘এখানে অনেক ইস্যু এসেছে। সবকিছু মিলিয়ে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে অনেককিছুর প্লান দিয়েছে এবং আমরাও আমাদের প্লান নিয়ে অনেক আলোচনা করেছি। যেটা বললাম, অনেক আলোচনার পরেই সিদ্ধান্তের মাঝে এসেছি এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তরুণ ক্রিকেটারদের তো আমাদের জায়গা দিতে হবে। আমাদেরকে তো ওদেরও একটা সুযোগের জায়গা দিতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছি, রিফ্রেশলি শুরু করছি ইনশাআল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভালো ক্রিকেট শুরু করতে চাই। ‘

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD