শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে নীলক্ষেতে অবরোধ

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে নীলক্ষেতে অবরোধ

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ঢাকা কলেজের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থী যেকোনো কারণে প্রথমবার ভর্তির সুযোগ না পেতে পারেন। তাকে অন্তত দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ভর্তিতে ভিন্ন ভিন্ন ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে বিতর্কের শেষ নেই। তাছাড়া বর্তমানের সিলেকশন পদ্ধতির ফলে অনেক মেধাবীই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন না। তাই সিলেকশন পদ্ধতি বাতিল করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে হবে।

নাহিন নামের এক শিক্ষার্থী বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া আমাদের অধিকার৷ এ অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে।

আন্দোলনের সহযোগী সমন্বয়ক মনিরুল ইসলাম দাঊদ বলেন, বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সীমিত না করে আরও বাড়ানো উচিত। সেজন্য ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ পাওয়ার অধিকার সাধারণ শিক্ষার্থীদের রয়েছে। তাছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে সুপরিকল্পিত নীতিমালা প্রণয়ন আরও জরুরি। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নানাবিধ অযৌক্তিক শর্ত শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একরকম মনোভাবের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে জানিয়ে আরেক আন্দোলনকারী জুটন চন্দ্র সরকার বলেন, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চালু হোক। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আশ্বাস দিলেও আমরা কোনো কার্যকর সমাধান পাইনি। এবার আমরা সমাধান নিয়েই ফিরব।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ অক্টোবর অধিক সংখ্যক শিক্ষার্থীর চাপ সামলানো, ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধ করা, সবাইকে সমান সুযোগ দেওয়া, মেধাবীদের সুযোগ দেওয়াসহ নানা কারণে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় পরে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এরপর থেকেই বিভিন্ন সময় ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD