শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিশ্বে প্রতি ১০ জনে ১ জন করোনায় আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে প্রতি ১০ জনে ১ জন করোনায় আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্কঃ

বিশ্বে প্রতি ১০ জনে ১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির নেতাদের এক বৈঠকে এমন কথা উঠে এসেছে।

সেখানকার এক শীর্ষ কর্মকর্তা বলেন: এই পরিসংখ্যান বলছে সারাবিশ্বের একটি বড় পরিমাণ জনগোষ্ঠী এখনও অনেক ঝুঁকির মধ্যে রেখেছে।

বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলছেন বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সঠিক সংখ্যা যেসব নিশ্চিত আক্রান্তের সংখ্যা সামনে আসছে তার থেকে অনেক বেশী।

সংক্রমণ শুরু হওয়ার ১০ মাস পেরোলেও এখনও এই মহামারী শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং অনেক দেশেই করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৩ কোটি ৫৬ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১০ লক্ষ ৪৫ হাজারেরও বেশী মানুষ। আর ‍সুস্থ হয়ে ঘরে ফিরেছে ২ কোটি ৬৮ লক্ষেরও বেশী মানুষ।

একদিনেই বিশ্বে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৬৪ হাজারের বেশী মানুষ আর প্রাণ হারিয়েছে ৪,২৫০ জন। একদিনে সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত প্রায় ৬০ হাজার আর মৃত্যু হয়েছে ৯০০ জনের।

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ৪১ হাজার আর ব্রাজিলে ২৫ হাজার। দুই দেশেই প্রাণ হারিয়েছে প্রায় ৪০০ মানুষ। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৭৬ লক্ষ ছাড়িয়েছে, ভারতে সেটা ৬৬ লক্ষের বেশী আর ব্রাজিলে ৪৯ লক্ষের বেশী।

যুক্তরাষ্টে মোট প্রাণ হারিয়েছে ২ লক্ষ ১৫ হাজারের বেশী মানুষ, ব্রাজিলে সংখ্যাটা ১ লক্ষ ৪৬ হাজারের বেশী আর ভারতে ১ লক্ষ ৩ হাজারের বেশী মৃতের সংখ্যা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD