বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বিশ্ব বাঙালি সংসদের নতুন কমিটি গঠনে সার্চ কমিটি গঠিত

বিশ্ব বাঙালি সংসদের নতুন কমিটি গঠনে সার্চ কমিটি গঠিত

পন্ডিত কার্তিক কর্মকার।।

বিশ্ব বাঙালি সংসদ বাংলাদেশ-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে একটি চার সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠিত হয়েছে। সংগঠনের বর্তমান সভাপতি লোকমান হোসেন পলা জানান ১ আগস্ট শুক্রবার সকাল১০ টায় বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী মাসে সংগঠনের চলতি কমিটির মেয়াদ শেষ হবে। এই সার্চ কমিটিতে রয়েছেন দেশের গর্ব, খ্যাতিমান ব্যক্তিবর্গ।

সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন:
বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, যিনি সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর সাহিত্য ও বিজ্ঞানের সংমিশ্রণে সমাজগঠনমূলক ভূমিকা অনন্য। অতিরিক্ত পুলিশ সুপার ( অব:)বীর মুক্তিযোদ্ধা, কবি ও গীতিকার আবদুল আউয়াল যিনি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গন ও দেশপ্রেমের চেতনায় কাজ করে আসছেন। তাঁর কবিতা ও গীত রচনায় ফুটে উঠেছে বাঙালির সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস।বীর মুক্তিযোদ্ধা এম. এইচ. শাহআলম – যিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন কর্মীবন্ধু হিসেবে সুপরিচিত।
মিডিয়া ব্যাক্তিত্ব লায়ন সালাম মাহমুদ। যার পদচারণায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনার খাতগুলোতে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। শিল্প-সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতির অঙ্গনে এই বিশুদ্ধ ব্যাক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাকেও সার্চ কমিটিতে পেয়ে আমরা স্বাচ্ছন্দবোধ করছি।

এই সার্চ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচন করে নতুন কমিটি গঠন করবে বলে জানা গেছে। কমিটি গঠনে বিবেচনায় আনা হবে সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, দেশপ্রেম, সৃজনশীলতা ও বিশ্ব বাঙালি ঐক্য প্রচেষ্টায় অবদান রাখা ব্যক্তিদের।

বিশ্ব বাঙালি সংসদ আশা করছে, এই সার্চ কমিটির মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তুলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD