শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিহারে ভোট স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না অনেক জায়গায়ই

বিহারে ভোট স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না অনেক জায়গায়ই

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

বুধবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৪৮%। রাজ্যের ৭১টি কেন্দ্রে এ দিন ১,০৬৬ প্রার্থীর ভাগ্য নির্ণয় করবেন ২.১৪ কোটির চেয়েও বেশি সংখ্যক ভোটার।

এ দিন সকাল থেকেই বুথের সামনে জড়ো হয়েছেন ভোটাররা। তবে কোভিড অতিমারী পরিস্থিতিতে জনসমাগমের উপর নিষেধাজ্ঞার কারণে ভোটের হার মন্থর হয়েছে। সংক্রমণ এড়াতে কড়া নিয়মাবলী চালু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলা। প্রতিটি বুথে প্রবেশের সময় থার্মাল স্ক্যান করা হচ্ছে ভোটার, প্রার্থী, এজেন্ট ও নির্বাচন কর্মীদের।

এবারের নির্বাচনে হাসপাতাল বা বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা কোভিড আক্রান্ত এবং সম্ভাব্য কোভিড রোগীদের ভোটদানের অনুমতি দিয়েছে কমিশন। তাঁদের ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রক্রিয়ায়।
তবে এত কড়াকড়ি সত্ত্বেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেখা যাচ্ছে একাধিক কেন্দ্রে। ভাগলপুর জেলায় সুলতানগঞ্জ কেন্দ্রের অন্তর্গত মাহেশি গ্রামের বুথে বার বার ভোটারদের সামাজিক দূরত্ববিধি মেনে চলতে, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে বললেও মাস্ক ছাড়াই বুথের ভিতরে থাকতে দেখা গিয়েছে কিছু ভোটার এবং নির্বাচন আধিকারিককে।

আবার বিহারের কৃষিমন্ত্রী ও বিজেপি নেতা প্রেম কুমারের বিরুদ্ধে গয়ার এক বুথে দলের প্রতীক সংবলিত মাস্ক পরে প্রবেশের অভিযোগে এফআইআর দায়ের করেছে বিজেপি।

অন্য দিকে, লখিসরাই জেলার বসগুদার গ্রামের ভোটাররা নির্বাচন বয়কট করার ফলে ১১৫ নম্বর বুথটি শূন্য পড়ে রয়েছে। খেলার মাঠের উপরে মিউজিয়াম নির্মাণের প্রতিবাদে ভোট বয়কট করেছেন এই গ্রামের বাসিন্দারা, জানিয়েছেন নির্বাচন আধিকারিক ইক্রামুল হক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD