বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বেড়েছে রেমিট্যান্স

বেড়েছে রেমিট্যান্স

ছবি: সংগৃহীত
ঢ বিশ্ব জুড়ে চলমান মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মধ্যেও দেশে প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে বিদায়ী অর্থবছরে।

২০২০-২১ অর্থবছর শেষে ২ হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গতবছরের তুলনায় ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

অর্থবছরের হিসাবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বিদায়ী অর্থবছরে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত অর্থবছরের শেষ মাস জুনে ১৯৪ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা পুরো অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রবাহ।

২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিলে দেশে।

বাংলাদেশ ব্যাংকের সোমবার (৫ জুলাই) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা ১৯৪ কোটি ৮ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৯০ শতাংশ বেশি।

মহামারীর মধ্যেই ২০২০ সালের জুলাইয়ে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে, যা এক মাসের হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ।

রেমিট্যান্সের ওপর ভর করে করোনার মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

বৈধ উপায়ে প্রবাসীরা দেশে টাকা পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনার পাওয়ার কারণেই প্রবাসীরা উৎসাহিত হয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, সরকারের নগদ প্রণোদনার কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি আসছে। চলতি অর্থবছরেও এসব সুবিধা অব্যাহত থাকবে।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গত অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD