শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্যর্থ কেন্দ্র কৃষক বৈঠক, ১৪ তারিখ বন্ধ ঘোষণা

ব্যর্থ কেন্দ্র কৃষক বৈঠক, ১৪ তারিখ বন্ধ ঘোষণা

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের নয়া কৃষি বিলের প্রতিবাদে দেশজুড়ে কৃষকদের আন্দোলন আরও কঠোর হচ্ছে। কৃষি বিল প্রত্যাহারে জন্য দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ৮ই ডিসেম্বর ডাকা ভারত বনধ কে সমর্থন জানায় সকলেই। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলে এই বনধ। কৃষকরা তাদের সিদ্ধান্তে অনড়। কেন্দ্র এবং কৃষক সংগঠন এর মধ্যে কয়েক দফায় বৈঠক হয়ে গেছে। আর সেইসব বৈঠকের পরেও কৃষকরা কৃষি আইনের বিরুদ্ধে।

এমতাবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে পুনরায় কৃষক সংগঠনের বৈঠক হয়। এই বৈঠকে তিনি সরাসরি জানিয়ে দেন কৃষক আইনের পরিবর্তন হবে না। অতএব ব্যর্থ হয় কেন্দ্র-কৃষক বৈঠক।

শুরু হয় কৃষকদের নতুন কর্মসূচি। বুধবার রাত বারোটার সময় কৃষক সংগঠনের বৈঠকের সিদ্ধান্ত হয় কোন রকম সংশোধন নয়, একমাত্র কৃষক আইন বদল না করলে চলতে থাকবে এই কৃষক আন্দোলন। সরকারের সংশোধনী প্রস্তাব বাতিল করার পরেই,তারা আলাদা কর্মসূচি গ্রহণ করে। জানা যায় আগামী ১৪ ই ডিসেম্বর পুনরায় দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় আন্দোলনরত কৃষকেরা। তার আগে ১২ই ডিসেম্বর দিল্লি-জয়পুর হাইরোড অবরোধের সিদ্ধান্তও নেয় কৃষক সংগঠন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD