শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার টাকা দিতে গিয়ে পকেট থেকে টাকার সঙ্গে বেরিয়ে এলো ইয়াবা

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার টাকা দিতে গিয়ে পকেট থেকে টাকার সঙ্গে বেরিয়ে এলো ইয়াবা

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার টাকা দিতে গিয়ে যুবকের শার্টের পকেট থেকে টাকার সঙ্গে বেরিয়ে এলো ইয়াবা। রোববার দুপুরে জেলা শহরের কাউতলী মোড়ে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. এনামুল হক জেলা শাহরের কাউতলী পশ্চিম পাড়া এলাকার কালন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার জানান, দুপুরে সরকার ঘোষিত লকডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ওই যুবক মোটরসাইকেল দিয়ে কাউতলী থেকে ভাদুঘরের দিকে যায়। কিছু সময় পর ওই যুবক আবার কাউতলীর দিকে আসে। ভ্রাম্যমাণ আদালতের সামনে দিয়ে বারবার আসা যাওয়ায় পুলিশ ওই যুবককে থামতে বলে, লকডাউনে হেলমেটবিহীন মোটরসাইকেল নিয়ে কেন ঘোরাঘুরি করছে বললে ওই যুবক কোনো উওর দিতে পারে না। পরে লকডাউনে অকারণে হেমলেটবিহীন মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করার জন্য তাকে জরিমানা করা হয়। পরে সে জরিমানার টাকা পরিশোধ করার করার জন্য শার্টের বুক পকেট থেকে টাকা বের করার সময় টাকার সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার (সিগারেটের প্যাকেট এ যে ধরনের রূপালি কাগজ থাকে) মোড়ানো কাগজ নিচে পড়ে যায়। পরে মোড়ানো কাগজ দেখে সন্দেহ হলে কাগজ খুলে একটি ইয়াবা পাওয়ায় যায়।

তিনি আরো জানান, পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD