বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাডিয়ায় মোটরসাইকেলের বায়না না মেটায় অভিমানে আত্মহত্যা

ব্রাহ্মণবাডিয়ায় মোটরসাইকেলের বায়না না মেটায় অভিমানে আত্মহত্যা

অলিউল্লাহ সরকার অতুল।।

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের বায়না না মেটায় অভিমানে আদনান হোসেন রাদিফ (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার ভোরে পৌর এলাকার মৌড়াইল কলেজপাড়ার ভাড়া বাসায় সিংলি ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আদনান হোসেন রাদিফ কসবা উপজেলার মইনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের ছেলে। রাদিফ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে রাদিফ তার মা-বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে। বাবা-মা তার আবদার মেনে নেয়নি। সোমবার রাতে মা ও বোন বাড়িতে না থাকার সুযোগে রাদিফ তার শোয়ার ঘরের সিলিং ফ্যানে সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন বলেন, চলতি বছর রাদিফ কসবার একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃত্ত ছিলো। সোমবার সন্ধ্যায় রাদিফের সাথে আমার দেখা হয়। কিন্তু রাতে যে সে আত্মহত্যা করবে তা বুঝতে পারিনি। বুঝতে পারলে তাকে বাসায় যেতে দিতাম না।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD