শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার ওয়াপদা থেকে ভিখারিনীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার ওয়াপদা থেকে ভিখারিনীর লাশ উদ্ধার

আবুল খায়ের স্বপন।।

ছবি সংগৃহীতঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ওয়াপদা কলোনি থেকে ফাতেমা বেগম (২০) নামের এক ভিখারিনীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুন) রাত সাড়ে ৯টায় দিকে দাতিয়ারা ওয়াপদা কলোনির পুকুরের পশ্চিম পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা বেগম নাসিরনগর উপজেলার নোয়াপাড়া গ্রামের শামপুর এলাকার মৃত কুদরত আলীর মেয়ে৷ বিয়ের পর তার স্বামী রাজু মিয়া তার একমাত্র মেয়ে ও ফাতেমাকে রেখে চলে যান। পরে সে শহরের উত্তর মোড়াইল এলাকার বারেক মিয়ার বাড়িতে ভাড়া নিয়ে শহরের বিভিন্ন যায়গায় মানুষের সাহায্যে চলতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় দিকে ফাতেমা সাহায্যে জন্য বাড়ি থেকে বের হয়। পরে স্থানীয়দের মাধ্যমে শুনতে পাই ফাতেমা ওয়াপদা কলোনিতে পড়ে রইছে। পরে তার ভাই সিদ্দিক গিয়ে দেখেন ফাতেমা মারা গেছেন।

সিদ্দিক জানান, তার বোন ফাতেমা অনেক দিন যাবত জ্বর-ঠান্ডা জনিত সমস্যায় অসুস্থ ছিল। আজকে হঠাৎ বোনের মৃত্যু মেনে নিতে পারছেন না। তার বোনের মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশের কাছে দাবি জানান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছি দাতিয়ারা এলাকার ওয়াপদা কলোনিতে একজন ভিখারিনী মারা গেছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ দেখেন।

তিনি আরও জানান, ফাতেমার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে ফাতেমার মৃত্যুর সঠিক রহস্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD