শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত দুই ধর্ষণ ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সচেতন নাগরীক সমাজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত দুই ধর্ষণ ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সচেতন নাগরীক সমাজ

লিয়াকত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে পৌর এলাকার বিশারাবাড়ী মসজিদের ইমাম মাদরাসা ছাত্রী ধর্ষক ওবায়দুল্লাহ ও গোপিনাথপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের কলেজ ছাত্রী ধর্ষক একই কলেজের ছাত্র সাইফুল ইসলাম তুষার কে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানানো হয়।

মানববন্ধন কর্মসূচীতে সচেতন নাগরীক সমাজের পক্ষে কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সদস্য আবুল কালাম আজাদ, আবদুল হান্নান, পৌর কাউন্সিলর আবু জাহের, ওডিপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু, প্রবীন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শহীদুল্লাহ, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভূইয়া এলমান, কবি আবুল কালাম আজাদ, সিডিসি স্কুল সমন্বয়ক তাছলিমা আক্তার কাকলী, সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রানী ও দুই মামলার ভিকটিম।

উল্লেখ্য বিশারাবাড়ী মসজিদের সাবেক ইমাম আরবী পড়ানোর নামে এক মাদরাসা ছাত্রীকে কুফুরির ভয় দেখিয়ে ধর্ষন করলে ওই ছাত্রী অন্তসত্বা হয়ে পড়ে অপরদিকে ধর্ষক সাইফুল ইসলাম তুষার একই কলেজের ছাত্রীকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষন করে। দুই ধর্ষিতার পরিবার মামলা করলেও এখনো কোন আসামীকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধনে বক্তাগন বলেন; দুই আলোচিত ধর্ষন ঘটনায় মামলা চলমান থাকলেও আসামী গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের অনাগ্রহ ও রহস্যজনক ভ’মিকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। বক্তাগন এই দুই ঘটনাসহ সারাদেশে সকল ধর্ষন ঘটনার আসামীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তি কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক এম.পি মহোদয়ের নিকট জোর দাবী জানান ।

সভাপতির বক্তৃতায় কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান বলেন; মসজিদের ইমাম থেকে যে মেয়েটি রক্ষা পেলোনা সেই ইমামকে রক্ষা করে ধর্ষিকার পরিবারকে সমাজচ্যুত করলো এটা কেমন বিচার। অন্যদিকে প্রহসনমুলক বিচারে কলেজ ছাত্রীকে গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীর বলেন তোমাকে যে ধর্ষন করেছে তার ভিডিও তোমার কাছে আছে কিনা। ধর্ষিতাকে এমন প্রশ্ন করা কতটুকু যুক্তিযুক্ত। তিনি বিচারের নামে প্রহসনকারীদেরও আইনের আওতায় আনার দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD