বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
ব্রাহ্মণবাড়িয়ার ২০ পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায়

ব্রাহ্মণবাড়িয়ার ২০ পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতার বন্ধন’ এ স্লোগানকে সামনে রেখে করোনায় আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় আসছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য।

রবিবার সকালে জেলা পুলিশ লাইনস থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা দেন তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইচ উদ্দিন শুভেচ্ছা জানিয়ে তাদের বিদায় দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইচ উদ্দিন জানান, করোনা থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা দিয়ে তাঁরা পুনরায় ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসে কাজে যোগ দেবেন। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দিতে গিয়ে জেলা পুলিশের ৪২ সদস্য করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে এর মধ্যেই কাজে যোগদান করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD